Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ২১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ জুন, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ধরে মেহেদী হাসান (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে গত ৩০ মে ওই মাদ্রাসা ছাত্রের বাবা জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন মুন্না থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ মেহেদী হাসান টি.এম হিফজুল কুরআন একাডেমির হিফজ শাখার ছাত্র।

মেহেদীর বাবা মনির হোসেন মুন্না জানান, গত ১৩ মে সকাল মাদ্রাসায় যাওয়ার পথে মেহেদী নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে আমরা কাজ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.