Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০২৪

সিলেটের বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার মবরুর উদ্দিন রুমেল (৪৫) নামে এক বিএনপি নেতা মারা গেছেন।

তিনি ২ সন্তানের জনক। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামে নিজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

রুমেল ওই এলাকার মৃত খন্দকার ছয়েফ উদ্দিন আহমদের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুন) সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। নিজের গৃহপালিত গরু আনতে গিয়ে বসতঘরের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.