Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে পানিতে ভেসে এলো অজ্ঞাত শিশুর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২৪

প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে বানের পানি থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ সদর ইউনিয়নের গদিরাশি গ্রামের বিল থেকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বানের পানিতে ১ বছরের শিশুসন্তানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.