Sylhet Today 24 PRINT

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ জুন, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাহাড়ী ঢলের পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মফিনূর মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সামনে ছোট খাল লামক স্থানে ঘটনা ঘটে।

তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নিহতের পরিবারে বরাদ দিয়ে তাহিরপুর থানা পুলিশ জানায়,পাহাড়ী ঢলের পানি প্রবল বেগে গাজীপুর গ্রামের সামনে ছোট খাল দিয়ে প্রবেশ করেছে। সেখানে মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে গিয়ে অসাবধানতা বসত তিনি ডুবে যান। এরপর ঘন্টা খানেক পরে তার স্বজনরা তাকে খোঁজা খুঁজির শুরু করে। পরে ঘটনাস্থলেই তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও তার পরিবার।

পানিতে ডুবে নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,মাছ ধরতে গিয়ে মফিনূর মিয়া পানিতে ডুবে মারা গেছেন। নিহতের পরিবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.