Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে চপলের জয়

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুন, ২০২৪

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল (মোটর সাইকেল)।

৭৮ টি কেন্দ্রের ফলাফলে চপল পেয়েছেন ৩৬ হাজার ১৯৪ ভোট। এই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।

অপরদিকে সাবেক ছাত্রনেতা মনিষ কান্তি দে মিন্টু পেয়েছেন ১৫ হাজার ৬২১ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.