Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি নিবাস, সম্পাদক অশোক 

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৪

স্বাধীনতা চিকিৎসক পরিষদ শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার কমিটি ( স্বাচিপ) ঘোষণা করা হয়েছে। কমিটিতে চিকিৎসক নিবাস চন্দ্র পাল সভাপতি ও চিকিৎসক অশোক ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট বিভাগীয় প্রথম সম্মেলন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন স্বাচিপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। শ্রীমঙ্গল সাংগঠনিক শাখার কমিটির মাধ্যমে প্রথম বারের মত স্বাধীনতা চিকিৎসক পরিষদ শ্রীমঙ্গল শাখার আত্মপ্রকাশ ঘটে।

উল্লেখ্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবি অঙ্গসংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন, শ্রীমঙ্গলে কমিটি দেওয়া হয়েছে। আমরা শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। এই সংগঠনের মাধ্যমে আমরা শ্রীমঙ্গলবাসীর জন্য কাজ করে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.