Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী এ ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪' শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।

এ উপলক্ষে শনিবার (৮ জুন) বেলা ১১টায় ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.