Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা আফু মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ, জিলু মিয়া, শহিদুল ইসলাম, আজিজুর রহমান, কয়েছ আহমদ, মনোফর আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.