Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ২ শতাধিক অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সিনিয়র সদস্য বিশ্বজ্যোতি চৌধুরী, বাংলাদেশ বেতারের মামুন আহমেদ প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.