Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কৃষকের গোয়ালঘর থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একজন কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জুন) বেলা ২ ঘটিকায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ির হাসান মিয়ার গোয়াল ঘরের ভেতরে বিশাল অজগর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসনে। এটির ওজন ২০ কেজি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.