Sylhet Today 24 PRINT

‘বাংলার ইতিহাসে উন্নয়নের শ্রেষ্ঠ রুপকার অর্থমন্ত্রী’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৩তম জন্মদিন উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ:)-এর দরগাহ মাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল শেষে বক্তারা বলেন, সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের উন্নয়নে একজন অবিস্মরণীয় নেতা। তার অবদানের ফলে সিলেটে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বাংলার ইতিহাসে তিনি উন্নয়নের শ্রেষ্ঠ রুপকার হিসেবে টিকে থাকবেন। সিলেটের এই উন্নয়নকে অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করতে হবে। এই মহান নেতার ৮৩তম জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, জাকিরুল আলম জাকির, আনিছুজ্জামান আনিছ, সুলতান আলী মনছুর, সাজু ইবনে হান্নান খান, আনিছুরর রহমান তিতাস, হোসেন আহমদ বাবু, আবিদুর রহমান শিপু, লাহিন আহমদ, ইকবাল হোসেন, , আব্দুর রব সায়েম, কলিন্স সিংহ, ইমামুর রহমান লিটন, দিলোয়ার হোসেন দিলাল, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আফজল হোসেন, বাপ্পী দাস, রিমু খান, আকতার হোসেন, সাবেল আহমদ, দিদার হোসেন দিদার, রাসেল আহমদ, আরিফ চৌধুরী, শিব্বির আহমদ, শামিম আহমদ, ইমরান আহমদ প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ কবির আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.