Sylhet Today 24 PRINT

লাক্কাতুরায় বজ্রপাত থেকে আগুন, ৯ দোকান ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২৪

সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোরে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

সিলেট ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, বজ্রপাতে দোকানে আগুন ধরে যায়। পরে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

এদিকে আগুনের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন তিনি।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.