Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার’-এর নতুন কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ জুন, ২০২৪

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল ইসলাম হিমেলের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবীরকে সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন মুসা, সহসভাপতি আমিনুল ইসলাম হিমেল, কুহিনুর রহমান, সোলাইমান আহমদ, রায়হান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান সাজু, আবু তারেক, জোবায়ের আহমদ, জোবায়ের আহমদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনক সম্পাদক জিকরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.