Sylhet Today 24 PRINT

আইফোন চাওয়া সেই এসআই মিজানুর ক্লোজড

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ জুন, ২০২৪

মামলা থেকে অব্যাহতি দিতে আইফোন ও টাকা চেয়ে ক্লোজড হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরে থানার এসআই মিজানুর রহমান। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ তাকে ক্লোজড করেন।

বুধবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

তিনি জানান, এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে গত ১০ জুন সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয় তাকে ক্লোজড করেন।

জানা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আশিঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়ার সাথে গত ২৯ মে মুঠোফোন একটি মামলার বিষয়ে কথাবার্তা হয়। ওই কপোকথনকালে এসআই মিজানুর ভুক্তভোগী আরজু মিয়াকে বলেন, ‘মামলা থেকে অব্যাহতি পেতে হলে ‘আইফোন’ ও অর্থ ঘুষ দিতে হবে।’

বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুক্তভোগী জানান। যার প্রেক্ষিতে এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.