Sylhet Today 24 PRINT

সিলেট নগরীতে পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২৪

সিলেট মহানগরের কুয়ারপাড় এলাকার ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরাব আহমদ। সে স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.