Sylhet Today 24 PRINT

সিলেট সিটিতে মেয়র প্রার্থী হওয়া মোশতাক যে কারণে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২৪

গত নির্বাচনে সিলেট সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হওয়া মোশতাক আহমেদ রউফ মোস্তফাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নগরীর লিচু বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আর্মড পুলিশ জানায়, গ্রেফতার মোশতাকের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় করা একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ছিল। তাকে বর্তমানে সিলেট বিমানবন্দর থানায় হস্থান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে ২ হাজার ৯৫৯ ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.