Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় গ্যাসফিল্ড কর্মকর্তা নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ জুন, ২০২৪

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় পিকআপের ধাক্কায় সিলেট গ্যাসফিল্ডসের কর্মকর্তা মইনুল হোসেন আয়ানী (৫০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের উমনপুরে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মইনুল হোসেন উমনপুর গ্রামের ঈসা মেম্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি জানান, মোটরসাইকেল করে সিলেট গ্যাস ফিল্ডস'র উপ-ব্যবস্থাপক মঈনুল হোসেন বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়ার পর রাত একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.