Sylhet Today 24 PRINT

জুড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ১৪ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুড়ীতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালি উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।

ক্লাবের সভাপতি এপেক্সিয়ান নোমান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল লতিফ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ফাউন্ডার সেক্রেটারি এন্ড ডিএনএডিটর ও অতীত সভাপতি এপেক্সিয়ান আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ তাজুল ইসলাম, বর্তমান সভাপতি এপেক্সিয়ান আনিছুর রহমান শিপলু, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য অতীত সভাপতি হাবিবুর রহমান, অতীত সভাপতি এপেক্সিয়ান নাজিম উদ্দীন মানিক, অতীত সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাসান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহিরুল ইসলাম সরকার, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেক্সিয়ান আতিকুর রহমান প্রমুখ।

উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝে প্রতি প্যাকেটে ২ কেজি চাল, ১ লিটার তৈল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ২৫০ হুইল ডিটারজেন্ট পাউডার, ১টা মিনি সাবান, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট লবণ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.