সিলেটটুডে ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৬
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাউজিং এস্টেটস্থ সংগঠনের কার্যালয়ে দুই পর্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি এডভোকেট এম.ই.এম ইকবালুর রহমানের সভাপতিত্বে অপরাহ্নে অনুষ্ঠিত প্রথম পর্বে সমিতির ২০১৫ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখর। নিরীক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন হিসাব নিরীক্ষক মোহাম্মদ আলী খোকন।
পরে এসব প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশ নেন- এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, খায়রুল ইসলাম চৌধুরী, ছালেহ উদ্দিন আহমদ, হাসনু চৌধুরী, শফিকুর রহমান, এডভোকেট সজল কুমার রায়, এডভোকেট হোসেন আহমদ ও অরূপ কুমার দে।
সাধারণ সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখরের সঞ্চলনায় অনুষ্ঠিত এ পর্বের শেষ পর্যায়ে সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিধুভূষণ ভট্টাচার্য। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সবাইকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
সমিতির নবনির্বাচিতরা হলেন- সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সহসভাপতি খায়রুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী খোকন, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক এডভোকেট মো. আসাদ আহমদ চৌধুরী, হিসাব নিরীক্ষক এডভোকেট পরীক্ষিত এন্দ, কার্যকরী পরিষদ সদস্য মো. আবিদ আলী চৌধুরী, মো. খলিলুর রহমান, মো. সুলেমান হোসেন খান, এডভোকেট এ.ই.এম ইকবালুর রহমান, ছালেহ উদ্দিন আহমদ, এডভোকেট সমর বিজয় সী শেখর ও সিরাজুল হোসেন আহমদ।
সভার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠিত এ পর্বে সমিতির ২০১৬ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে সকাল সাড়ে ১১টায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট এম.ই.এম ইকবালুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখরের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় সমিতির সংবিধান সংশোধনে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়। পরে এ ব্যাপারে ব্যাপক আলোচলার পর কয়েকটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।
আলোচনায় অংশ নেন- সংগঠনের সংবিধান সংশোধন কমিটির আহবায়ক মো. আবেদ আলী, সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আব্দুল আলিম পাঠান, সালেহ উদ্দিন আহমদ, হাসনু চৌধুরী, এডভোকেট মো. আবুল ফজল, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, এডভোকেট সজল কুমার রায় প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসনু চৌধুরী। গীতা পাঠ করেন এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।