Sylhet Today 24 PRINT

সিওমেক স্বাচিপের সভাপতি ডা. নাসরিন, সম্পাদক ডা. প্রশান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২৪

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন আক্তারকে সভাপতি ও একই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রশান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি স্বাচিপ-এর সিলেট বিভাগীয় সম্মেলনে ওসমানী মেডিকেলের এই কমিটি ঘোষণা করা হয়।

ডা. নাসরিন আক্তার এর আগে স্বাচিপ-এর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) আহবায়ক ও ডা. প্রশান্ত সরকার সদস্য সচিব ছিলেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসাল লিমন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বাচিপ সিওমেক শাখাসহ সিলেট জেলা শাখা, সুনামগঞ্জ শাখা, মৌলভীবাজার শাখা এবং শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.