নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
সিলেটে আনন্দ আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সকালে আনন্দলোকের পরিবেশনা জাতীয় সংগীতের মাধ্যমে বসন্তদিনের শুভসূচনা হয়। এরপর সকাল সাড়ে এগারোটায় নিজ কন্ঠে রবি ঠাকুরের লেখা ‘আহা আজি এ বসন্তে..” গানটি গেয়ে শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গনে বসন্ত উৎসব উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী। এসময় উপস্থিত ছিলেন আয়োজক ধ্রুব গৌতম, সাবেক এমপি শফিকুর রহমানসহ অন্যান্যরা। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রবীন লোক সংগীত শিল্পী সুষমা দাশ। এরপর একে একে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেবে নগরীর ৩২ টি সংগঠন। উৎসবে র্দশক ও আয়োজকেরা আশবাদ প্রকাশ করেন, বসন্ত উৎসব দেশে শান্তির বার্তা নিয়ে আসবে। হিংসা আর হিংসাত্মক রাজনৈতিক কর্মসূচী ভূলে কল্যানের পথে হাটবে রাজনৈতিক দলগুলো।
বসন্ত উৎসব উপলক্ষ্যে বিভিন্ন বয়সী নারী পুরষকে রঙিন সাজে চলাচল করতে দেখা গেছে । রাজনৈতিক অস্থিরতা থাকলেও সবার মনেই বিরাজ করছিল উৎসবের আমেজ । বসন্ত উৎসবের নানান সাংস্কৃতিক আয়োজন রাত পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে ।