Sylhet Today 24 PRINT

ভারত থেকে দেশে ফেরার পথে তামাবিল সীমান্তে বাংলাদেশির মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৪

সিলেট তামাবিল ডাউকি সীমান্তে ভারত ভ্রমন শেষ দেশে ফেরার পথে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে তামাবিল-ডাউকি সীমান্তে বাংলাদেশী নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) মারা যান।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ নিহতের লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করেন।  

জানাগেছে, বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) ঢাকার শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি গত বুধবার (১৯ জুন) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়ে ছিলেন।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিএসএফ'র চেকপোস্টে আসার পর তারা জানায়, জুনায়েদের সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয় নি। এরপর পাসপোর্টে সিল আনতে পুণরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসাইন বুকের ব্যথা অনুভব করেন।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসাইন-কে মৃত ঘোষণা করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনার পর ভারতের ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২ টার দিকে জুনায়েদ হোসাইনের লাশ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র সহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে লাশ নিহতর নিকটতম আত্মীয় স্বজন (স্ত্রী ও বোন) ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বুঝিয়ে নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.