Sylhet Today 24 PRINT

বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে ৩০‌ ট্যাব চুরি, নৈশ প্রহরী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৪

হবিগঞ্জে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ৩০টি ট্যাব ও একটি এলইডি টিভি চুরির মামলায় কর্তব্যরত নৈশ প্রহরীকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ঘটনার মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।

রোববার (২৩ জুন) রাতে জেলার আজমিরিগঞ্জ উপজেলায় নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে ট্যাব ও টিভি উদ্ধারের তৎপরতা চলছে। গ্রেপ্তার হানিফ নোয়াগড় গ্রামের কাজল মিয়ার ছেলে।

আজমিরিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার জানান, রাতে নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, দরজা ও ডিজিটাল ল্যাবে আলমারির তালা ভেঙে ৩০টি ট্যাব ও একটি ৫৫ ইঞ্চি এলইডি টিভি চুরি হয়।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল রায় হানিফসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই হানিফকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.