Sylhet Today 24 PRINT

কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান কৃষিমন্ত্রীর ভাই

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে চান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির ছোট ছোট, কমলগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। গতকাল সোমবার (২৪ জুন) সকালে দায়িত্ব গ্রহন ও উপজেলা সমন্বয় এবং আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসাধারণের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছে। তাই স্মার্ট নাগরিক আর স্মার্ট সমাজ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব তৈরি করেছে এ অঞ্চলের জনগণ। আমি চেষ্টা করবো উপজেলাকে একটি স্মার্ট, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে।’

পরে তিনি উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভায় যোগ দেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

সভায় কমমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতলিব তরফদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিকসহ উপজেলার সকল অফিস প্রধানগন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.