Sylhet Today 24 PRINT

পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় চিনি রেখে পালাল চোরাকারবারি

সিলেটের জৈন্তাপুর

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২৪

সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মো. আশরাফুল আলম, এসআই নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ স্কুলের সামনে সবড়ুী নদীতে নৌকা থেকে চিনি উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করি। পলাতক আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.