Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৭ জুন, ২০২৪

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

বৃহস্পতিবার  (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, হতাহত তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন ও একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে। গুরুতর আহতরা হলেন, উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, সকাল সাড়ে আটটার দিকে তারা তিনজনই  সড়কের পাশে দোকানের বেঁকে যাওয়া রড সোজা করার কাজ করছিলেন। তখন রড বিদ্যুতের লাইনের সাথে লেগে যাওয়াতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে সিলেটে পাঠানো হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে ও এ ঘটনায় তদন্তকাজ চলমান রয়েছে বলেও জানায় পুলিশের ওই উপ পরিদর্শক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.