Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

নিউজ ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

‘ডিজিটাল কাস্টমস্‌: প্রোগ্রেসিভ এনগেজমেন্ট’ শ্লোগান নিয়ে সিলেটে বর্নিল আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৬ উদযাপিত হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট সিলেট এর আয়োজনে সকালে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.