Sylhet Today 24 PRINT

সিলেটে ১৪ ট্রাক চিনি জব্দ: জড়িত আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০২৪

সিলেট নগরের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও থেকে গত ৬ জুন ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম ছদরুল আমিন আকাশ (২৮)। আকাশ এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩০ জুন) রাতে তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

‘‘শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আকাশ। আকাশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। পাশাপাশি জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান চলমান আছে।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.