Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২৪

গোলাপগঞ্জের বাদেপাশায় বন্যার পানিতে ডুবে রাব্বি আহমদ নামের ৪বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ইউনিয়নের কোনাগাঁওয়ে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু রাব্বি আহমদ বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে সকলের অজান্তে বাড়ির পাশে বন্যার কারণে আসা পানিতে ডুবে মরদেহ ভেসে উঠে। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.