Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বালুর ট্রাক চাপায় শিশুসহ নিহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০১ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক চাপায় সাদিয়া (৮) নামের এক শিশু ও তার খালা পেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন৷

সোমবার (১ জুলাই) রাত ৮ ঘটিকার  দিকে ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এই ঘটনাটি ঘটে ৷ নিহতদের বাড়ি ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে সাদিয়া ও তার খালা সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি অবৈধ বালুভর্তি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়৷ পরবর্তীতে আরেকটি বালুভর্তি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে পেয়ারা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া  মারা যায়৷

এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ভূনবীর-শমসেরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন৷ অবৈধ বালুর গাড়ী সড়কে চলাচল বন্ধ করার দাবী জানান তারা৷

শ্রীমঙ্গল থানা পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্বার করেছি। ট্রাক জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.