Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে। গত ২৬ জানুয়ারী মঙ্গলবার সাড়ে ১২টায় লাশটি উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের কাটাবট এলাকার রাবার বাগানের মধ্যে পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাতে কোন এক সময় হাত পা বেধে লাশটি ফেলে গেছে দুবৃত্তরা। গলায় ফাস লাগিয়ে মারা হয়েছে। দেখে মনে হচ্ছে ২৫ থেকে ৩০ ভিতরে বয়স হবে।

এব্যাপারে লাশ সনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.