Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফারইষ্ট ইসলামী লাইফের মরণ বীমা চেক হস্তান্তর

বড়লেখা প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৬

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মৌলভীবাজারের বড়লেখা জোনাল অফিসের উদ্যোগে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও গ্রাহক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে নিজ বাহাদুরপুর ইউপি মিলনায়তনে বীমা গ্রাহক মরহুম ফয়েজ উদ্দিনের নমিনির কাছে ৬,৪৩,০৫০ টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অনুষ্ঠানে নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবলু মিয়া এবং নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ফারইষ্টের সিলেট ডিভিশনের ইভিপি ও ইনচার্জ মো. মতিউর রহমান, ফারইষ্টের সিলেট সার্ভিস সেন্টারের ভিপি ও ইনচার্জ মস্তাক হোসেন, বিয়ানী বাজার সার্ভিস সেন্টারের অধ্যাপক গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান, বড়লেখা অফিসের ভিপি ও ইনচার্জ মো: আব্দুর রব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.