সিলেটটুডে ডেস্ক | ২৬ জানুয়ারী, ২০১৬
সিলেট মদন মোহন কলেজকে সরকারিকরণের প্রধানমন্ত্রীর ঘোষনা অবিলম্বে বাস্তবায়ন করার দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন, লামাবাজার-রিকাবিবাজার হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয়।
ছাত্র ফ্রন্ট কলেজ শাখার আহ্বায়ক লিপন আহমেদের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠন সিলেট নগর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির’ আহ্বায়ক সঞ্জয় কান্ত দাস, মদন মোহন কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাশ প্রমুখ।