Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের ৫টি ওয়ার্ডে উপনির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ ইউনিয়নের ৫ ওয়ার্ডের সাধারণ সদস্যা পদে উপনির্বাচনে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলা নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়ন দাখিল করেন।

দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় এই ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। শেষ দিন পর্যন্ত ১৩ জন মনোনয়ন দাখিল করেন।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেন ২ জন। তারা হলেন সাবেক মেম্বার সৈয়দ লিলু মিয়া ও সৈয়দ নুর আলী।

একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেন মোহাম্মদ রুনু মিয়া ও ছুরুক মিয়া।

পাটলি ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেন ৩ জন। তারা হলেন শাহ মোহাম্মদ এখলাছুর রহমান রুমেন, জসিম উদ্দিন আহমেদ ফারুক, মোহাম্মদ জমির উদ্দিন।

৮ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেন মিজানুর রহমান, মোহাম্মদ সুজন আলম।

পাঁইলগাও ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমা দেন ৪ জন। তারা হলেন আজাদ হোসেন, মনসুর আলম, জহর আলী, মোহাম্মদ শহিদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ১১ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোটগ্রহণ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.