Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশার তিন যাত্রী। মঙ্গলবার বিকাল ৫টায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম আহমেদ স্বপন (২৪) সুনামগঞ্জের তাহিরপুরে মৃত আমির হোসেনের ছেলে। তিনি শহরতলির টুলটিকর এলাকার বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সারের বস্তাভর্তি একটি একটি ট্রাক (সিলেট-ড-১১০১৯৩) সিলেট নগরীর দিকে আসছিল। শিববাড়ি পাঠানপাড়া এলাকায় ট্রাকটি সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (সিলেট-থ-১২৪৬০৬) ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা অপর একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক স্বপন আহমদ আলম।

এতে গুরুতর আহত হন অটোরিকশার অপর তিন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকও আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.