চুনারুঘাট প্রতিনিধি | ০৮ জুলাই, ২০২৪
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি মো জালাল মিয়াকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মো. জালাল মিয়া (৩৫) উপজেলার গনকিনপাড় হুরার টিলা এলাকার মো. জহুর হোসেনের পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, শনিবার (৬ জুলাই) রাতে ২০০ টাকা বিরোধের জেরে আফরোজ মিয়া (৪৬)কে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে আসামি মোঃ জালাল মিয়াকে গ্রেপ্তার করেছে। নিহতর স্ত্রী শাহেনা আক্তার, গ্রেপ্তার মোঃ জালাল মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।