Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধে ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৪

ভারতীয় সহকারী হাই কমিশনার, সিলেট ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে ভারতীয় সহকারি হাই কমিশনার চন্দর শেখর, ভারতীয় সহকারি হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।


অতিথিবৃন্দ ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের পিটাইটিকর, পূর্ব পিটাইটিকর ও ছত্রিশ গ্রাম, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের কয়ারটিলা, জিরো পয়েন্ট ও ময়মারা গ্রাম এবং ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ  ইউনিয়ন পরিষদের গয়াশী গ্রামে ত্রাণ বিতরণ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   তৈয়বুর রহমান শাহিন ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.