Sylhet Today 24 PRINT

বৃষ্টিতে ভিজে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে শাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন। বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের।

বুধবার (১০ জুলাই) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় রাস্তায় দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ‘সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.