Sylhet Today 24 PRINT

সাহেব বাজারে সক্রিয় মর্টার শেল নিস্ক্রিয় করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২৪

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার সাহেব বাজারে একটি সক্রিয় মর্টার শেল নিস্ক্রিয় করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মহাগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের টিম লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন এবং এসআই মিল্টন রায় চৌধুরীসহ তাদের টিম এই মর্টার শেলটি নিস্ক্রিয় করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এবং ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.