জগন্নাথপুর প্রতিনিধি | ১৪ জুলাই, ২০২৪
৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলৎকারের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ বছর বয়সী ওই কিশোরের বাড়ি উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার বন্যা কবলিত হয়ে হবিবনগর এলাকায় এক বাড়িত আশ্রয় নেন। অভিযুক্ত ওই কিশোরও একই বাড়িতে থাকত। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুর বাবা গরুর ঘাস নিয়ে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে কাঁথার ভিতর তার শিশু ও অভিযুক্তকে নড়াচড়া করতে দেখেন। তিনি তখন শিশুকে ডাক দিলে শিশুটি উলঙ্গ অবস্থায় কাথা ভিতর থেকে বের আসে। পরে শিশুটি তার বাবার কাছে এই বিষয়টি জানায়। এসময় অভিযুক্ত অন্তর দাস পালিয়ে যায়।
মামলার বাদী শিশুটির বাবা বলেন, ওই কিশোর ৫০ টাকা দিয়ে আমার ছোট্ট শিশুকে বলৎকার করে আসছিল। শুক্রবার বিষয়টি আমার কাছে ধরা পড়ে। এর আগে গত ৬ জুনও আমার ছেলেকে সে ধর্ষণ করে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়ের পর আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দিকে ওই শিশুটিকে চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।