Sylhet Today 24 PRINT

অসুস্থ সাংবাদিক ও সংগঠক ইভানের পাশে ঘাদানিক নেতৃবৃন্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৪

একাত্তরের ঘাতক নির্মূল কমিটি (ঘাদানিক) সিলেট মহানগর শাখার সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অসুস্থ সৈয়দ সাইমুম আনজুম ইভানকে দেখতে তার বাসায় যান সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রোববার (১৪ জুলাই) নেতৃবৃন্দ তার বাসভবনে তার চিকিৎসার খোজ খবর নেন এবং আশুরোগমুক্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক নির্মূল কমিটির সিলেট মহানগর শাখার সভাপতি কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, সহ সভাপতি মো. আব্দুল কাদির, ছাদিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি গৌতম, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েছ, সমাজসেবা সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, কালাম আহমদ, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সহ দপ্তর সম্পাদক এডভোকেট দিদার আহমদ, সিনিয়র সদস্য পিংকু আব্দুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ রাজু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.