Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেট জেলার ব্যানারে বিশ্বব্যাপী নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে সংগঠিত প্রচারণা আন্দোলন “ওয়ান বিলিয়ন রাইজিং” ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় এই প্রচারণা আন্দোলন অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিবেকবান সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্যও অনুরোধ করেছেন যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেট জেলা শাখার আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.