Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলাম জীবনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৬ জুলাই) আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার রাতে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সে পৃথক দুটি মাদক মামলার এক বছর করে দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.