Sylhet Today 24 PRINT

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দিরাইয়ের ২জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

সৌদি আরবের জিজানে সড়ক দুর্ঘটনায় আলী আজগর ও আব্দুল্লাহ আল মামুন নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত দুইজনের দেশের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘাঘটিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের ঘাগটিয়া গ্রামের মৃত উকিল আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের  ছেলে আলী আসগর প্রায় এক যুগ ধরে সৌদি আরবে বসবাস করছেন।

এর মধ্যে আলী আসগর আট মাস আগে ছুটিতে বাংলাদেশে আসেন। ১২ দিন আগে তাঁর একটি ছেলেসন্তান জন্মগ্রহণ করেছে।

অন্যদিকে আব্দুল্লাহ দেড় বছর আগে দেশে আসেন। আট মাস আগে তাঁরও একটি ছেলেসন্তান জন্মগ্রহণ করেছে।  

ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতরা জিজানের একটি হাসপাতালে আইসিইউ আছেন।

আহত জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শেখ আব্দুল মান্নান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

সোমবার স্থানীয় সময় সকাল নয়টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার দিন হতাহত ওই চার বন্ধু মক্কায় ওমরাহ পালন শেষ তাদের কোম্পানির নতুন প্রজেক্ট দেখার জন্য জিজান গিয়েছিলেন। পরে তাদের বর্তমান কর্মস্থল দাম্মাম জুবাইলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.