Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ,আহত ২৫

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে ১ ব্যাক্তি নিহত হয়েছে। সে উপজেলার কল্যানী গ্রামের জীবন রায়ের ছেলে জিবু রায়(২৫)

আবুল হোসাইন,দিরাই  |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

 সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে ১ ব্যাক্তি নিহত হয়েছে। সে উপজেলার কল্যানী গ্রামের জীবন রায়ের ছেলে জিবু রায়(২৫)।বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যানী গ্রামের জীবন রায় ও খামেশ রায়ের লোকদের মধ্যে এই সংঘর্ষটি হয়। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় নিহত জিবু রায় সহ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিবু রায় মারা যায়। এদিকে নিহতের ঘটনায় ০৩ জনকে আটক করেছে থানা পুলিশ। তারা হলো লক্ষন রায়, খামেশ রায়, অবির রায়।  এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন ০৩ জনকে আটক করেছে,নিহতের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.