Sylhet Today 24 PRINT

‘গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে’

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

দেশে অন্যান্য স্থানের মতো সিলেটে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এর ফলে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। তাই গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সন্ধ্যায় ‘সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ নেতৃবৃন্দের সাথে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট’র নেতাদের এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।

‘সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’ সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে চেম্বার ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাসদ জেলা সমন্বয়ক, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’র আহবায়ক, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো: আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ওয়ার্কাস পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ড. নেছার আহমদ কায়ছার, এ.সি.সি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক সাহিদুর রহমান, এনামুল কুদ্দুস চৌধুরী, এমদাদ হোসেন, আব্দুর রহমান, জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েল ফেয়ার এসোসিয়েশন চঞ্চু লেন্দু দাস চঞ্চল, আমিনুর রহমান আলম, ফখরুদ্দিন আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস সংযোগ বন্ধের ফলে সরকার একদিকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগের এক কোটি মানুষের জনজীবনে নেমে আসছে চরম দুর্ভোগ ভোগান্তি। তাই দ্রুতসময়ের মধ্যে গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে পূর্বের ন্যায় গ্যাস সংযোগ প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.