Sylhet Today 24 PRINT

মতিউল বারী’র সুস্থতা কামনায় মহিলাদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিলাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

অসুস্থ সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক য্গ্মু সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুশের্দের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল’র উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিলাদল সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সভাপতি পাপিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জোহরা জেসমিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আমেনা বেগম রুমি, মহিলাদল নেত্রী আম্বিয়া বেগম, মিলি বেগম, পলি বেগম, নুরন্নাহার, চামেলী বেগম, বৃষ্টি, রিতা বেগম, রুমা ব্যানার্জী প্রমুখ।

এদিকে, অসুস্থ সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক য্গ্মু সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের সুস্থতা কামনায় ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বাদ আসর নোয়াগাঁও সাদীপুর (২) হাজী হালু মাঝি জামে মসজিদ-৩ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ আহমদ জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান, জুমন আহমদ, দবির আহমদ, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, মনিরুজ্জামান মিজান, জুবের আহমদ, এস. এম ফখরুল ইসলাম, শেখ জাকির হোসেন, রাসেল আহমদ, সালাউদ্দিন আহমদ, ইকবাল হোসেন, আবু সুফিয়ান তাহের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.