Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের প্রভাষক আলাউদ্দিন আর নেই, শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার জীববিদ্যা বিভাগের প্রভাষক আলাউদ্দিন আর নেই। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩১ বছর বয়সী তরুণ শিক্ষক আলাউদ্দিন দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, সহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাছাইরপার।

এদিকে প্রভাষক আলাউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, হাফিজ মজুমদার ট্রাস্ট ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সচিব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির এইচ চৌধুরী, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী, ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন, মেজরটিলা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, ভাইস প্রিন্সিপাল হেলিম উদ্দিন, শিবগঞ্জ ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রানবন্ধু বিশ্বাস, সাপ্লাই ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আক্তারী বেগম, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের রুমানা বেগম সহ স্কলার্সহোম সকল শাখার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.