Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মাধবপুর প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গত বুধবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান খান, কাউন্সিল বাবুল হোসেন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, রুবেল মিয়া, ছাত্রদলের আহবায়ক আহবায়ক মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, সেজান মিয়া, সাব্বির মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.