Sylhet Today 24 PRINT

নামাজ শেষে বাড়ি ফিরতে পারলেন না আওয়ামী লীগ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২৪

সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মনিরুজ্জামান লিলু (৪৮)।

তার ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন। এসময় বাড়ির রাস্তায় সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনীসহ একদল পুলিশ পাঠিয়েছেন। সুরতহাল রিপোর্ট শেষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.